কীভাবে কাজ করে ভিএআর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল, লাল কার্ড, পেনাল্টি ও লাল/হলুদ কার্ড দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড় চেনার ভুল (মিসটেকেন আইডেনটিটি)... এই চারটি ব্যাপারে ভিএআর সাহায্য করবে। মাঠের রেফারি নিজে এই সাহায্য চাইতে পারেন, অথবা ভিডিও অপারেটিং রুমে (ভিওআর) সহকারী রেফারি নিজেই উদ্যোগী হয়ে কোনো ঘটনার রিভিউ করতে পারেন। বিভিন্ন কোণ থেকে করা ভিডিওর ফুটেজ দেখে সিদ্ধান্ত নেবেন ভিওআরে থাকা সহকারী রেফারি, সেটি সঙ্গে সঙ্গেই জানিয়ে দেবেন মাঠের রেফারিকে। পরিষ্কার বোঝা যায়, এমন ভুলের ক্ষেত্রেই শুধু মাঠের রেফারির সিদ্ধান্ত বদলানো হবে। ভিএআরের কারণে সিদ্ধান্ত বদল হলে মাঠের রেফারি আঙুল দিয়ে চারকোনা বক্সের মতো করে একটা সংকেত দিয়ে বোঝাবেন, এটি ভিএআরের সিদ্ধান্ত। এরপর বাঁশি বাজাবেন। ফিফাডটকম।