প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল মাঠে জীবজন্তু ঢুকে পড়ার ঘটনা তো আকছারই ঘটে। কুকুর ঢুকে পড়ার ঘটনাও কম নয়। তবে সেই কুকুরকে কোনো খেলোয়াড় কোলে করে মাঠ থেকে বের করে নিয়ে যাচ্ছেন, এমনটি খুব দেখা যায় না। ভেনেজুয়েলার সান ক্রিস্টোবালে কোপা লিবার্তাদোরেসের একটা ম্যাচে তিন দিন আগে সেটাই হলো। ভেনেজুয়েলার দেপোর্তিভো তাচিরার সঙ্গে খেলছিল মেক্সিকোর পুমা। ম্যাচের সময়ই এক কুকুর ঢুকে পড়ে মাঠে। এর পর শুরু করে ছোটাছুটি, একবার এদিক যায় তো আরেকবার ওদিক। আবার লাফ দিয়ে কোনো খেলোয়াড়ের কোলেও উঠে যেতে চায়। দর্শক-ধারাভাষ্যকার সবাই হেসে কুটিকুটি। শেষ পর্যন্ত পুমার এক খেলোয়াড় কোলে করে মাঠের বাইরে নিয়ে গেলেন কুকুরটিকে। কিন্তু কুকুরটির লাফালাফি তখনো যায়নি! ন্যাশনাল পোস্ট।