প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ‘শত্রু’র নাম কী? অবশ্যই বার্সেলোনা! বার্সেলোনার খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিও তাদের চক্ষুশূল। তো এই ফরোয়ার্ডের সঙ্গে রিয়ালের কোনো খেলোয়াড়ের ন্যূনতম সংশ্লিষ্টতাও তো ‘অপরাধে’র পর্যায়ে পড়ে। এই অপরাধই করে বসেছেন ইসকো। রিয়াল মিডফিল্ডারের প্রিয় কুকুরের নাম যে ‘মেসি’। পশ্চিমা দেশগুলোয় সাধারণত কুকুরের নাম রাখা হয় প্রিয় কিছুর সঙ্গে মিল রেখে। কুকুরের এমন নামকরণ তাই প্রশ্নের মুখে ফেলেছে ইসকোকে। যদিও স্প্যানিশ মিডফিল্ডারের দাবি, কুকুরের নামটা দিয়েছেন রিয়ালে যোগ দেওয়ার আগে, তাঁর বাবা ও ভাই মিলে করেছেন নামকরণ। নিজের দোষ ঢাকতে ইসকো এ-ও বলেছেন, এখন আর কুকুরটিকে তিনি সময় দেন না। ফক্সস্পোর্টস।