কুফা বেনটেকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের কোচদের জন্য সতর্কবার্তা—ক্রিস্টিয়ান বেনটেকেকে কিনবেন না। তাহলেই সর্বনাশ, হারাতে হবে চাকরি! ভাবছেন বেলজিয়ান স্ট্রাইকারের সঙ্গে কোচদের চাকরি হারানোর সম্পর্ক কী? প্রিমিয়ার লিগে যে তিনজন কোচ তাঁকে দলে এনেছেন, তিনজনই চাকরি খুইয়েছেন। পল ল্যাম্বার্টকে দিয়ে শুরু। ২০১২ সালে বেলজিয়ান ক্লাব গেঙ্ক থেকে অ্যাস্টন ভিলায় এনেছিলেন বেনটেকেকে, চাকরি হারিয়েছেন আড়াই মৌসুম পর। পরের দুজন অত দিনও টেকেননি। গত মৌসুমে বেনটেকেকে লিভারপুলে আনার মাস কয়েক পরেই বিদায় নেন ব্রেন্ডন রজার্স। এই মৌসুমে ক্রিস্টাল প্যালেসের সদ্য বিদায়ী কোচ অ্যালান পারডিউর গল্পও একই। যদিও তিনি নির্দোষ, তবু বেনটেকেকে এখন হয়তো এভাবেও মনে রাখবেন প্রিমিয়ার লিগের কোচরা—ক্যারিয়ারের জন্য কুফা! ডেইলি মেইল।