কুল-বিএসজেএ মিডিয়া ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের অ্যাস্ট্রো টার্ফে আজ শুরু হচ্ছে কুল-বিএসজেএ (বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন) মিডিয়া ফুটবল টুর্নামেন্ট। আট গ্রুপে ভাগ হয়ে এতে অংশ নিচ্ছে দেশের ২৪টি গণমাধ্যম প্রতিষ্ঠান। প্রতিটি গ্রুপের শীর্ষ দল খেলবে কোয়ার্টার ফাইনাল। আজ খেলা উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিওএ মিলনায়তনে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের বিপণন প্রধান মালিক মোহাম্মদ সাঈদ।