কুড়িয়ে পাওয়া ফোনের সূত্রে রোনালদোর অভিসার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফোন ফিরিয়ে দেওয়ার বিনিময়ে রোনালদো পেলের চুমু!
ফোন ফিরিয়ে দেওয়ার বিনিময়ে রোনালদো পেলের চুমু!

এখন থেকে ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো কোথাও বেড়েতে গেছেন বা কোনো অনুষ্ঠানে এসেছেন শুনলে দেখা যাবে, সেখানকার তরুণীরা ইচ্ছে করে ‘হারিয়ে ফেলছে’ তাদের মোবাইল ফোন! কেন? কারণ এই অখ্যাত তরুণী তাঁর মোবাইল ফোন হারিয়েই তো পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষটির সঙ্গে অভিসারের সুযোগ পেয়ে গেছেন!
গোলমেলে লাগছে? ব্যাপারটা খোলাসা করা যাক। নিজেকে ‘রিচার্জ’ করতে নানা জায়গায় ঘুরে​ বেড়াচ্ছেন রোনালদো। এখন যেমন আছেন যুক্তরাষ্ট্রের প্রমোদ নগরী লাস ভেগাসে। সেখানে একটি ফোন কুড়িয়ে পান রোনালদো। যাঁর ফোনটি হারিয়েছে, তিনি কতটা চাঁদ কপালী চিন্তা করে দেখুন। ফোন হারিয়ে ফেলা মানে কত কিছুই হারিয়ে ফেলা। সেই ফোন তিনি ফিরে পেয়েছেন।

ইনস্ট্যাগ্রামে রোনালদো আর মিলানের ছবি
ইনস্ট্যাগ্রামে রোনালদো আর মিলানের ছবি


শুধু তা-ই নয়, তাঁকে ফোন​টি ফিরিয়ে দিয়েছেন ফুটবলের এ সময়ের সেরা তারকাদের একজন। নিঃসন্দেহে ফুটবলের সবচেয়ে ‘গ্ল্যামারাস’ তারকা। পৃথিবীর কত কোটি মেয়ের স্বপ্নের পুরুষ। যাঁর খানিকক্ষণের সান্নিধ্য পেতে কত মেয়ে সাধনায় বসতেও রাজি। না চাইতেই ‘সাইক্লোন’ হয়ে সেই রোনালদো কিনা হুট করে দেখা দিলেন অস্টিন মিলানের জীবনে!
মিলান নিজেও বেশ রূপবতী। আর কে না জানে, রোনালদো রূপের সবচেয়ে বড় সমঝদার। তা ছাড়া ইরিনা শায়াকের সঙ্গে ছাড়াছাড়ির পর হৃদয়ের অদৃশ্য কিন্তু ভীষণভাবে দৃশ্যমান ‘ভ্যাকেন্সি’ সাইনবোর্ডটাও তো ঝুলছে। ফোন ফিরিয়ে দেওয়ার বিনিময়ে মিলান রোনালদোকে ‘ট্রিট’ দিতে চাইলেন। সেটাই পরে রূপ নি​ল অভিসারে। না, সিরিয়াস কিছু নয়। মিলানের জীবনে রোনালদো ‘হে ক্ষণিকের অতিথি’ই। কিন্তু তা-ই সই।
পরে মিলান রোনালদোর সঙ্গে নিজের ছবিটা পোস্ট করেছেন ইনস্ট্যাগ্রামে। সেখানে লিখেছেন, কীভাবে দুর্ভাগ্য মানুষের জীবনে মুহূর্তেই বদলে দিয়ে রূপ নিতে পারে মহা সৌভাগ্যে, ‘দুঃসংবাদটি হলো, দুদিন আগে আমার ফোনটি হারিয়ে ফেলেছিলাম। সুসংবাদ হলো, সেটি ক্রিস্টিয়ানো রোনালদো খুঁজে পেয়েছে। তার চেয়েও বড় সুসংবাদ হলো, ও কাল রাতে আমাদের ডিনারে নিয়ে গেছে।’
মিলান তারকা-টারকা না হলেও তাঁর সেই ছবিতে মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে। কেউ বাহবা জানাচ্ছেন। কেউ কেউ খোঁচাচ্ছেনও। বিশেষ করে এই সময়ে লাস ভেসাগে থাকা মেয়েরা বোধ হয় ঈর্ষায় জ্বলে যাচ্ছে। ভাবছে, ইশ্‌ আমার ফোনটা কেন হারাল না!