কৃষ্ণাদের আজ সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার সেরা আটে উঠে বড় এক সংবর্ধনাই পাওনা হয়ে গিয়েছিল কৃষ্ণা-সানজিদাদের। সেটি আজ দিচ্ছে বাফুফে। বিকেল তিনটায় সোনারগাঁও হোটেলে আয়োজিত এ সংবর্ধনায় কিছু আর্থিক পুরস্কারও পাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেয়েদের এক লাখ টাকা করে দেবে বলেছে। তাই বিসিবির চেয়ে এগিয়ে থাকতে বাফুফে মেয়েদের এক লাখের কিছু বেশি দেবে। টাকার অঙ্ক ১ লাখ ২৫ হাজার বা বড়জোড় দেড় লাখ হতে পারে। এ ছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গোটা দলকে দেবে ৫ লাখ টাকা। প্রধানমন্ত্রী দেশে ফিরলে সুবিধাজনক দিনে তিনিও এই বিজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন বলে জানিয়েছে বাফুফে।