কৃষ্ণাদের জন্য সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ মহিলা ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে সপ্তাহ দুয়েকের মধ্যে সংবর্ধনা দেবে বাফুফে। শিলিগুড়ি থেকে ফেরা বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলে কাল এই ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতি এও বলেছেন, জাতীয় দলের খেলা আপাতত না থাকলেও অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে সিনিয়র পাঁচ খেলোয়াড়কে ক্যাম্পে রাখা হবে এবং তাঁদেরও মাসিক বেতন দেবে ফেডারেশন।