কৃষ্ণাদের পাশে 'আমরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে ওঠা কৃষ্ণা-সানজিদাদের প্রাপ্তিযোগ চলছেই। কাল বাফুফে ভবনে এই মেয়েদের সংবর্ধনা দিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘আমরা নেটওয়ার্ক’। প্রতিষ্ঠানটি দলের ২৩ ফুটবলার, কোচ ও ম্যানেজারদের হাতে তুলে দিয়েছে একটি করে স্মার্টফোন ও পাওয়ার ব্যাংক। ভবিষ্যতে মহিলা ফুটবলের সঙ্গে দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষণা করতেও আগ্রহী প্রতিষ্ঠানটি। কালকের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘আমরা নেটওয়ার্কের’ কর্মকর্তা ইন্তিখাব মাহমুদ, মনজুর মোরশেদসহ অন্যরা।