কে ইউরোপ-সেরা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো বাদে ইউরোপ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আর কে কে থাকেন সেটিই ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ২০১৪-১৫ মৌসুমের ইউরোপের সেরা ফুটবলার নির্বাচনে ১০ জনের যে সংক্ষিপ্ত তালিকা পরশু ঘোষণা করল উয়েফা, তাতে বার্সেলোনার মেসি ও রিয়াল মাদ্রিদের রোনালদো ছাড়াও লা লিগার খেলোয়াড় আর দুজন—বার্সেলোনার নেইমার ও সুয়ারেজ। সিরি ‘আ’র খেলোয়াড়ই অবশ্য বেশি—বুফন, পিরলো, তেভেজ, ভিদাল ও পগবা (জুভেন্টাস)। আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসির হ্যাজার্ডও। আইএএনএস।