কে প্রথম ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে গোল

এ যেন ফর্মুলা ওয়ান রেস। ফেরারি বনাম মার্সিডিজ। ছুটছেই। আর বাঁকে বাঁকে ছড়িয়ে দিচ্ছে রোমাঞ্চ। মেসি-রোনালদোর এই দ্বৈরথ সবচেয়ে স্পষ্ট বোধ হয় চ্যাম্পিয়নস লিগে। যেখানে দুজনের লড়াই দারুণ জমে উঠেছে। কেমন সে লড়াই? ২০১৩–১৪ মৌসুম শেষে দুজনের গোল ছিল সমান—৬৭। ২০১৪–১৫ মৌসুম শেষেও—৭৭। এখন যে লড়াইটা—কে আগে ছোঁবেন চ্যাম্পিয়নস লিগে ১০০ গোলের মাইলফলক। মাঝখানে মেসিকে ছাড়িয়ে বেশ এগিয়ে গিয়েছিলেন রোনালদো। অ্যাকসেলারেটরে বাড়তি চাপ দিয়ে ঝোড়োগতিতে সেই দূরত্ব কমিয়ে এনেছেন মেসি...
রোনালদো ৯৫ গোল মেসি ৯২ গোল


প্রথম গোল

রোনালদো
রোনালদো শুরুই করেছেন জোড়া গোল দিয়ে। রোমার বিপক্ষে, ২০০৭ সালে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে। বক্সের ওপর থেকে দুর্দান্ত শটে প্রথম গোল, দ্বিতীয় গোলটি রায়ান গিগসের ক্রসে পা ছুঁইয়ে। ১৯ মিনিটে ৩ গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড, এরপর ৪৪ ও ৪৯ মিনিটে ওই রোনালদো-শো। ম্যাচটা ৭-১ গোলে জেতে ইউনাইটেড।
মেসি
২০০৫ সালে গ্রুপ পর্বে প্যানাথিনাইকোসের বিপক্ষে ১৪ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩৪ মিনিটে আসে ‘মেসি-মুহূর্ত’। দুই প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুল-বোঝাবুঝিতে বল পান বক্সে, আলতো চিপে এগোতে থাকা গোলকিপারের মাথার ওপর দিয়ে তুলে নিলেন সেটিকে। এরপর দৌড়ে গোলকিপারকে পেরিয়ে শট—বল জালে! ম্যাচটা বার্সা জেতে ৫-০ গোলে।
তাঁরা দুজন
রোনালদো  মেসি
১৩২ ম্যাচ ১১০
৯৫ গোল ৯২
০.৭২ গোল/ম্যাচ ০.৮৪
১১ পেনাল্টি ১০
৫ হ্যাটট্রিক ৭
২ ফাইনালে গোল ২
৩ শিরোপা ৪
রোনালদো গোল করেছেন ৬৪ ম্যাচে। এর ৫৪টিতে জিতেছে তাঁর দল, হেরেছে ৬টিতে।
মেসি গোল করেছেন ৫৬ ম্যাচে। এর ৪৬টিতেই জিতেছে বার্সেলোনা, হেরেছে ৩টিতে।
গোলের মাইলফলক
রোনালদো        মেসি
রোমা, ১০ এপ্রিল ২০০৭
১ প্যানাথিনাইকোস, ২ নভেম্বর ২০০৫
আয়াক্স, ২৩ নভেম্বর ২০১০ ২৫ আর্সেনাল, ৬ এপ্রিল ২০১০
ডর্টমুন্ড, ২৪ এপ্রিল ২০১৩ ৫০ এসি মিলান, ৩ এপ্রিল ২০১২
শালকে, ১০ মার্চ ২০১৫ ৭৫ পিএসজি, ১০ ডিসেম্বর ২০১৪
এক ম্যাচে সর্বোচ্চ গোল
৫ লিওনেল মেসি বার্সেলোনা-লেভারকুসেন ৭ মার্চ ২০১২
৪ লিওনেল মেসি বার্সেলোনা-আর্সেনাল ৬ এপ্রিল ২০১০
৪ ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল-মালমো ৮ ডিসেম্বর ২০১৫

গ্রুপ পর্বে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল
২০১৫-১৬ রোনালদো ১১ ৬ ম্যাচ
২০১৬-১৭* মেসি ৯ ৪ ম্যাচ
২০১৩-১৪ রোনালদো ৯ ৫ ম্যাচ
২০১৪-১৫ লুইজ আদ্রিয়ানো ৯ ৬ ম্যাচ
রোনালদো ম্যাচে গোল মেসি
৬৮ ০ ৫৪
৩৯ ১ ৩০
২০ ২ ১৯
৪ ৩ ৫
১ ৪ ১
০ ৫ ১
কোন মৌসুমে কত গোল

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো
                         ম্যাচ গোল
২০০৩-০৪ ইউনাইটেড ৫ ০
২০০৪-০৫ ইউনাইটেড ৭ ০
২০০৫-০৬ ইউনাইটেড ৬ ০
২০০৬-০৭ ইউনাইটেড ১১ ৩
২০০৭-০৮ ইউনাইটেড ১১ ৮
২০০৮-০৯ ইউনাইটেড ১২ ৪
২০০৯-১০ রিয়াল মাদ্রিদ ৬ ৭
২০১০-১১ রিয়াল মাদ্রিদ ১২ ৬
২০১১-১২ রিয়াল মাদ্রিদ ১০ ১০
২০১২-১৩ রিয়াল মাদ্রিদ ১২ ১২
২০১৩-১৪ রিয়াল মাদ্রিদ ১১ ১৭
২০১৪-১৫ রিয়াল মাদ্রিদ ১২ ১০
২০১৫-১৬ রিয়াল মাদ্রিদ ১১ ১৬
২০১৬-১৭ রিয়াল মাদ্রিদ ৫ ২

লিওনেল মেসি
লিওনেল মেসি

লিওনেল মেসি
                       ম্যাচ গোল
২০০৪-০৫ বার্সেলোনা ১ ০
২০০৫-০৬ বার্সেলোনা ৬ ১
২০০৬-০৭ বার্সেলোনা ৫ ১
২০০৭-০৮ বার্সেলোনা ৯ ৬
২০০৮-০৯ বার্সেলোনা ১২ ৯
২০০৯-১০ বার্সেলোনা ১১ ৮
২০১০-১১ বার্সেলোনা ১৩ ১২
২০১১-১২ বার্সেলোনা ১১ ১৪
২০১২-১৩ বার্সেলোনা ১১ ৮
২০১৩-১৪ বার্সেলোনা ৭ ৮
২০১৪-১৫ বার্সেলোনা ১৩ ১০
২০১৫-১৬ বার্সেলোনা ৭ ৬
২০১৬-১৭ বার্সেলোনা ৪ ৯

৫-৪
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ৫ বার সেরা গোলদাতা হয়েছেন মেসি ও রোনালদোই। টানা চার মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটাও মেসি (২০০৮-০৯ থেকে ২০১১-১২) ও রোনালদো (২০১২-১৩ থেকে ২০১৫-১৬) ভাগাভাগি করছেন।
৭
চ্যাম্পিয়নস লিগে মেসির হ্যাটট্রিক সাতটি। আর কোনো খেলোয়াড়ের দূরে থাক, ক্লাবের মধ্যে শুধু রিয়াল মাদ্রিদের আছে এর চেয়ে বেশি হ্যাটট্রিক (নয়টি)।
২
চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করা দ্বিতীয় ফুটবলার মেসি, প্রথমজন লুইজ আদ্রিয়ানো।
১২
চ্যাম্পিয়নস লিগে ফ্রি–কিকে সবচেয়ে বেশি গোল রোনালদোর।