কেউ জেতেনি রিয়াল-পিএসজি ম্যাচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা শেষে মাঠ ছাড়ছেন রিয়াল ফুটবলাররা। ছবি: রয়টার্স
খেলা শেষে মাঠ ছাড়ছেন রিয়াল ফুটবলাররা। ছবি: রয়টার্স

প্রত্যাশা ছিল দুর্দান্ত এক ম্যাচের। তীব্র প্রতিদ্বন্দ্বিতা, রোমাঞ্চকর কিছুর। কিন্তু প্যারিসে চ্যাম্পিয়নস লিগের দুই শক্তিশালী প্রতিপক্ষের মধ্যকার লড়াই পুরোপুরিই ব্যর্থ প্রত্যাশা পূরণে। ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা জ্লাতান ইব্রাহিমোভিচদের নিষ্প্রভ উপস্থিতির রাতে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেইঁয়ের (পিএসজি) মধ্যকার খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।
গত সপ্তাহেই রাউল গঞ্জালেসকে পেছনে ফেলে রিয়ালের সর্বকালের সেরা গোলদাতার আসনে বসেছেন রোনালদো। বুধবার রাতে নিজের রেকর্ডটিকে আরও সমৃদ্ধ করার মিশনে ব্যর্থ রোনালদো। দ্বিতীয়ার্ধে তাঁর এক ভলি পোস্টের বাইরে দিয়ে চলে যাওয়া ছাড়া এই ম্যাচে রোনালদোর কাছ থেকে তাঁর মান অনুযায়ী তেমন কিছু পাওয়া যায়নি।
পিএসজির ইব্রাহিমোভিচকে পুরোটা সময়ই বোতলবন্দী করে রেখেছিলেন রিয়ালের রক্ষণসেনারা। বড় মুখ করে বলার মতো কিছুই করতে পারেননি তিনি।

খেলা শেষে মাঠ ছাড়ছেন রিয়াল ফুটবলাররা। ছবি: রয়টার্স
খেলা শেষে মাঠ ছাড়ছেন রিয়াল ফুটবলাররা। ছবি: রয়টার্স


রাফায়েল বেনিতেজকে কাল কিছুটা কৌশলী হতেই হয়েছিল। দলে চোটের মিছিল হয়তোবা বিশেষ কৌশলে তাঁকে বাধ্য করে থাকতে পারে। গ্যারেথ বেল, করিম বেনজেমা, হামেস রদ্রিগেজকে ছাড়াই মাঠে নামা দলকে কাল বেনিতেজ খেলিয়েছেন ৪-৪-২ ফরমেশনে। এই কৌশলে মোটামুটি সফলই বলা চলে বেনিতেজকে। পুরো খেলাতে পিএসজি খুব কমই বিব্রত করতে পেরেছে গোলরক্ষক কেইলর নাভাসকে।
একাদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ব্লেইস মাতুইদির শট রুখতে কোনো সমস্যা হয়নি রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসের।
খেলার প্রথমার্ধে, শুরুর দিকেই ব্লেইস মাতুইদির একটি শট রুখে দেন নাভাস। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে রিয়ালের হেসেও নষ্ট করেন আরও একটি সুযোগ। রোনালদো দৃশ্যপটে আবির্ভূত হন আরও একটু পর। প্রথমবার তাঁর একটি হেড কর্নারের বিনিময়ে রক্ষা করেন পিএসজির গোলরক্ষক কেভিন ট্র্যাপ। ফিরতি কর্নারে রোনালদোর হেডটি ছিল বেশ জোরালো। ট্র্যাপ অবশ্য এবারও কর্নারের বিনিময়ে রক্ষা করেন দলকে। এই অর্ধের একেবারে শেষের দিকে রোনালদোর একটি ফ্রিকিক-প্রচেষ্টাও ব্যর্থ হয়।

খেলা শেষে মাঠ ছাড়ছেন রিয়াল ফুটবলাররা। ছবি: রয়টার্স
খেলা শেষে মাঠ ছাড়ছেন রিয়াল ফুটবলাররা। ছবি: রয়টার্স


খেলার ৭২ মিনিটেই অবশ্য গোল পেয়ে যেতে পারতেন রোনালদো। পিএসজির সীমানার মধ্যে মার্সেলোর বাড়িয়ে দেওয়া বলে দুর্দান্ত এক ভলি নিয়েছিলেন রোনালদো, কিন্তু বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
খেলা শেষে রিয়ালের চোট সমস্যার কথাই টেনেছেন কোচ বেনিতেজ। বলেছেন ‘পরিস্থিতি অনুযায়ী রিয়ালের পারফরম্যান্সে একটু ঘাটতি থাকাটাই স্বাভাবিক। কবে তাঁর দাবি, এই ম্যাচটা জিতেও যেতে পারত তাঁর দল।
পারফরম্যান্স সর্বোচ্চ মানের না হলেও পিএসজির বিপক্ষে তাঁর দলের খেলায় খুশিই তিনি, ‘আমি মনে করি এই ম্যাচটা জেতার সব রকমের চেষ্টাই করেছে আমার দল। পারফরম্যান্সটাও খুব খারাপ করেনি। আমরা ম্যাচে নিয়ন্ত্রণ বজায় রেখেছিলাম। জিতে যাওয়ার মতো কিছু সুযোগও তৈরি করেছি। পিএসজি দুর্দান্ত একটা দল। এই দলের বিপক্ষে খেলাটা কখনোই সহজ কিছু নয়। সূত্র: এএফপি।