কেএফসি মহিলা ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেএফসি মহিলা ফুটবলের চূড়ান্ত পর্বে কাল জিতেছে টাঙ্গাইল ও বাংলাদেশ আনসার। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল টাঙ্গাইল ৫-১ গোলে হারিয়েছে খুলনা জেলাকে। টাঙ্গাইলের কৃষ্ণা রানী ও বিপাশা মালি ২টি করে গোল করেছেন। অন্য গোলটি ইলার। খুলনার রুনা পেনাল্টি থেকে একমাত্র গোল করেছেন। অন্য ম্যাচে আনসার ৫-০ গোলে সাতক্ষীরাকে হারিয়েছে। আনসারের মুনমুন হ্যাটট্রিক করেছেন। বাকি দুটি গোল করেছেন অম্রা চিং মারমা।