কেএফসি মহিলা ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি মহিলা ফুটবলের ফাইনালে উঠেছে বিজেএমসি ও ময়মনসিংহ। কাল কমলাপুর স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বিজেএমসি ৪-০ গোলে হারিয়েছে টাঙ্গাইলকে। জয়ী দলের সাবিনা খাতুন ২টি গোল করেছেন। ১টি করে গোল করেছেন লিপি আক্তার ও রত্না খাতুন। দিনের অন্য সেমিফাইনালে ময়মনসিংহ ৩-০ গোলে হারিয়েছে আনসার ভিডিপিকে। জয়ী দলের সানজিদা আক্তার ২টি ও শিউলি আক্তার ১টি গোল করেছেন। আগামীকাল ফাইনালে মুখোমুখি ময়মনসিংহ ও বিজেএমসি।