কেএফসি মহিলা ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্বে কাল পটুয়াখালীকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে খুলনা। চার গোল করেছেন মুক্তা। দিনের অন্য ম্যাচে কুষ্টিয়া ৭-২ গোলে হারিয়েছে ঝিনাইদহকে। দীপা হ্যাটট্রিক করেছেন। এ ছাড়া জামালপুর ২-০ গোলে শেরপুরকে, ফেনী ১-০ গোলে কুমিল্লাকে, গাইবান্ধা ১-০ গোলে কুড়িগ্রামকে এবং রাজবাড়ী ২-০ ব্যবধানে শরীয়তপুরকে হারিয়েছে।