কেএফসি মহিলা ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেএফসি মহিলা ফুটবলের চূড়ান্ত পর্বে কাল জিতেছে রংপুর ও বিজেএমসি। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল রংপুর ৯-৩ গোলে রাজবাড়ীকে হারিয়েছে। রংপুরের লাবণি ৪টি গোল করেছেন। আঁখি ২টি গোল করেছেন। সুলতানা, আশা ও খাদিজা ১টি করে গোল করেছেন। রাজবাড়ীর সোহেলি হ্যাটট্রিক করেছেন। অন্য ম্যাচে বিজেএমসি ২-১ গোলে হারিয়েছে ময়মনসিংহকে। বিজেএমসির লিপি ও সাবিনা ১টি করে গোল করেছেন। ময়মনসিংহের গোলটি শিউলির।