কেএফসি মহিলা ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি মহিলা ফুটবলের সেমিফাইনালে উঠেছে বিজেএমসি, টাঙ্গাইল, আনসার ও ময়মনসিংহ। ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’
গ্রুপের চ্যাম্পিয়ন বিজেএমসি। ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট পাওয়া ময়মনসিংহ হয়েছে গ্রুপ রানার্সআপ। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন আনসার ৩ ম্যাচেই জিতেছে। রানার্সআপ টাঙ্গাইল জিতেছে মাত্র ২টি ম্যাচ, হেরেছে ১টি। আজ সেমিফাইনালে বিজেএমসি মুখোমুখি হবে টাঙ্গাইলের এবং আনসার খেলবে ময়মনসিংহের।
কাল কমলাপুর স্টেডিয়ামে খুলনা ১-০ গোলে হারিয়েছে সাতক্ষীরাকে। হীরা করেছেন একটি মাত্র গোল। অন্য ম্যাচে
আনসার ৩-০ গোলে হারিয়েছে টাঙ্গাইলকে। গোল করেছেন অনু চিং, মণিকা চাকমা ও নার্গিস খাতুন।