কেপারনিকের দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক যেন কলিন কেপারনিকের পিছু ছাড়ছিল না কিছুতেই। শুরুটা অবশ্য আমেরিকান ফুটবল দল সান ফ্রান্সিসকো ফোরটি নাইনার্সের এই খেলোয়াড় নিজেই করেছিলেন। গত রোববার জাতীয় সংগীত বাজার সময় সম্মান জানিয়ে উঠে দাঁড়াননি। অঙ্গীকার করেছেন, আমেরিকায় কৃষ্ণাঙ্গদের অবস্থানের উন্নতি না হওয়া পর্যন্ত এমনটা তিনি করেই যাবেন। গতকাল মৌসুমের শেষ ম্যাচের আগেও একই কাজ করেছেন। স্বাভাবিকভাবেই তাঁর দেশপ্রেম নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন কেপারনিক। সঙ্গে একটা ঘোষণাও দিয়েছেন, এই মৌসুমের আয়ের ১০ লাখ ডলার দিয়ে দিচ্ছেন দাতব্য কাজে। বিতর্ক ছাপিয়ে এখন এটিই এখন তাঁর সবচেয়ে আলোকিত দিক হয়ে উঠেছে। কে বলে, শুধু বিতর্কের সঙ্গে জড়িয়ে থাকে কেপারনিকের নাম? ফক্স স্পোর্টস।