কেমন হবে সাম্পাওলির আর্জেন্টিনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত যা গুঞ্জন, তাতে দলকে ৩-৪-২-১ ফর্মেশনে সাজাতে পারেন সাম্পাওলি। স্ট্রাইকার হিসেবে থাকছেন গঞ্জালো হিগুয়েইন, তাঁর পেছনে আক্রমণ গড়ে দিতে মেসিকে সঙ্গ দেবেন দিবালা। এই দুজনের জুটিতে ভর করেই আর্জেন্টিনাকে সাজাতে চান সাম্পাওলি।

মিডফিল্ডের দুই প্রান্তে এই ম্যাচে থাকছেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও এদুয়ার্দো সালভিও। আর মাঝমাঠ সামলানোর দায়িত্বটা থাকছে লুকাস বিলিয়া ও এভার বানেগার ওপর (রোমার লিয়ান্দ্রো পারেদেসকেও দেখা যেতে পারে)।

হাভিয়ের মাচেরানো চোটে পড়ায় রক্ষণের নেতৃত্বটা পড়ছে ইমানুয়েল মাম্মানার ওপর। তাঁর দুই পাশে থাকবেন গ্যাব্রিয়েল মারকাদো ও নিকোলাস ওটামেন্ডি। তবে সাম্পাওলির দল সাধারণত যেমন প্রেসিং ফুটবল খেলে, তাতে এই ফর্মেশনে প্রতি আক্রমণ ঠেকানোর কৌশলটা কী হয়, সেটি দেখার বিষয়। ইএসপিএন।