প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭০ থেকে ১৯৮৯ পর্যন্ত ডেনমার্ক জাতীয় দলের হয়ে ১০২টি ম্যাচ খেলেছিলেন মর্টেন ওলসেন। ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম ডেনিশ খেলোয়াড় ডেনমার্ক জাতীয় দলের বর্তমান কোচ। ৬৫ বছর বয়সী ওলসেন জাতীয় দলের দায়িত্বে আছেন সেই ২০০০ সাল থেকে। পরশু পর্তুগালের বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচটি ছিল তাঁর কোচিংয়ে ডেনমার্কের ১৫৫তম ম্যাচ। নির্দিষ্ট কোনো দলকে সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর তালিকায় ওলসেন এখন যৌথভাবে দুইয়ে। ১৯১৯ থেকে ১৯৩৭ পর্যন্ত অস্ট্রিয়ার ‘ওয়ান্ডার টিম’ ১৫৫টি ম্যাচ খেলেছিল হুগো মাইজলের অধীনে। তালিকায় সবার ওপরে জার্মানির সেপ হেরবার্গার। ১৯৩৬ থেকে ১৯৬৪ পর্যন্ত ১৬৭টি ম্যাচে জার্মানির দায়িত্বে ছিলেন বিশ্বকাপজয়ী এই কোচ।