কোচ নিয়ে আবার নাটকীয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে যুব কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সেখান থেকে হঠাৎই সরিয়ে যোগ করা হলো জাতীয় দলে মারুফুল হকের সহকারী হিসেবে। এখন আবার জাতীয় দল থেকে অনূর্ধ্ব-২৩ দলে নিয়ে যাওয়ার চিন্তা। যে কারণে গঞ্জালো মরেনোকে আজ সাফ দলের সঙ্গে ভারতে পাঠানো হচ্ছে না। আজই এই স্প্যানিশ কোচের সঙ্গে চূড়ান্ত কথা বলবে বাফুফে। রাজি থাকলে তাঁকে এসএ গেমস ফুটবল দলের কোচ করা হবে। নইলে এক দিন পর সাফে পাঠানোর কথা রয়েছে। তবে মরেনোরই এসএ গেমসে কোচ হওয়ার সম্ভাবনা বেশি।