কোচ ফার্ডিনান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও ফার্ডিনান্ডকে ইংল্যান্ডের কোচ হিসেবে দেখতে চান? এ মুহূর্তে ভাবনাটাই অবান্তর মনে হতে পারে অনেকের কাছে। এখনো তো খেলাই ছাড়েননি ফার্ডিনান্ড! খেলা ছাড়ার পর কোচিং শুরু করবেন, এরপর নিজেকে প্রমাণ করার পরই না জাতীয় দলের সুযোগটি আসতে পারে। তবে ফার্ডিনান্ড নিজে কিন্তু ভবিষ্যতের ছবিটা এখনই দেখছেন। শুধু ভবিষ্যৎ নয়, নিশ্চিত ভবিষ্যৎ। নিজের ওপর এমন বিশ্বাস! ম্যানচেস্টার ইউনাইটেডে বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে এই মৌসুমেই কিউপিআরে নাম লেখানো ৩৫ বছর বয়সী ডিফেন্ডার বলছেন, ‘ফুটবল ছাড়ার পর একদিন ইংল্যান্ডের ম্যানেজার হওয়ার স্বপ্ন দেখছি। যদি সুযোগটা না পাই, নিজেই অবাক হব যে কেন পেলাম না!’ ডেইলি মেইল।