কোচ হবেন রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনেদিন জিদানের সম্ভবত সতর্ক হওয়ার সময় এসেছে। না, রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ফ্রেঞ্চ কিংবদন্তির চাকরি নিয়ে কোনো টানাটানি নেই। তবে জিজুকে সতর্ক থাকতে হচ্ছে ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। তাঁরই সাবেক ক্লাব সতীর্থ ফ্যাবিও ক্যানাভারোও যে রিয়ালের কোচ হওয়ার স্বপ্নে বিভোর। ২০০৬ ব্যালন ডি’অর জয়ী ইতালির বিশ্বকাপজয়ী ডিফেন্ডার তিন বছর খেলেছেন রিয়ালে। এখন তিনি কোচ, কদিন আগে চীনের তিয়াইজিন কুয়ানজিয়ানকে জিতিয়েছেন চীনা লিগের শিরোপা। এখন স্বপ্ন রিয়ালের ডাগআউটে বসার। মার্কাকে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের কোচ হওয়া আমার স্বপ্ন। ইতালি জাতীয় দলেরও। অবশ্য এমন স্বপ্ন না থাকলে কোচিংয়ে আসাই উচিত নয়।’ মার্কা, গোল ডটকম।