কোটান আসছেন ২০ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনী এবার কোচ করে আনছে জর্জ কোটানকে। এটা বেশ কদিন আগেই চূড়ান্ত হয়েছিল। সব ঠিক থাকলে ২০ ডিসেম্বর তিনি ঢাকায় আসছেন।
অস্ট্রিয়ান কোচ বাংলাদেশ জাতীয় দলকে দিয়েছেন বড় একটা সাফল্য। ২০০৩ সালে ঢাকায় সাফ ফুটবল জয়ী বাংলাদেশ দলের কোচ ছিলেন এই জর্জ কোটান। এরপর মুক্তিযোদ্ধায় ক্লাব কোচিং করিয়েছেন। বর্তমানে আছেন জার্মান ফুটবল ফেডারেশনের সঙ্গে। ১৪ ডিসেম্বর সেখানে তাঁর চুক্তির মেয়াদ শেষ।