কোটি ছাড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটারে যেসব ফুটবল তারকা সক্রিয়, তাঁদের অন্যতম ওয়েইন রুনি। বিশ্বের আনাচকানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সমর্থকদের সঙ্গে যোগাযোগটা সহজতর করতে টুইটারে স্প্যানিশ, ইতালিয়ান এবং ইন্দোনেশিয়ান ভাষায়ও পোস্ট করে থাকেন ইংল্যান্ড ফরোয়ার্ড। কেউ কেউ এটা নিয়ে মুখও খুলেছেন—ইংরেজিটাই ভালো বলতে পারেন না, আবার অন্য ভাষা! যে যা-ই বলুন, সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতে বিভিন্ন ভাষার ব্যবহার একটা কাজে এসেছে রুনির। টুইটারে তাঁর অনুসারীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। টুইটারে অনুসারীর সংখ্যা কোটির ওপর—এমন ফুটবলারদের সংখ্যা হাতে গোনা। রোনালদো ছাড়াও এই তালিকায় আছেন ব্রাজিলের কাকা, নেইমার ও রোনালদিনহো। এএনআই।