প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের প্রতীক্ষাটা ২৩তম বছরে গড়াল। ১৯৯৩ সালে সর্বশেষ কোপাজয়ী দলটি অবশ্য গত ২২ বছরে জিতেছে তিনটি কোপা বলিভিয়া। কোপা আমেরিকার রানার্সআপদের দেওয়া ট্রফিটার বাহারি নামই কোপা বলিভিয়া। কোপার ইতিহাসে সবচেয়ে বেশি ১৩ বার রানার্সআপ হয়েছে আর্জেন্টিনাই। প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ ১১ বার রানার্সআপ হয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায়। সবচেয়ে বেশি ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও প্যারাগুয়ে তৃতীয় সর্বোচ্চ ৬ বার জিতেছে সান্ত্বনাসূচক কোপা বলিভিয়া। এবারের চ্যাম্পিয়ন চিলি এর আগে চারবার হয়েছে রানার্সআপ। দুবার ফাইনালে হেরেছে অতিথি দল মেক্সিকো। কলম্বিয়া ও বলিভিয়া রানার্সআপ হয়েছে একবার করে।