কোপার টাইব্রেকার ও আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুই বছর। কোপা আমেরিকার দুটি ফাইনাল। দুবারই মুখোমুখি আর্জেন্টিনা ও চিলি। দুবারই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর দুবারই কাঁদতে হলো লিওনেল মেসির আর্জেন্টিনাকে। ২০১৫ সালে টাইব্রেকারে আর্জেন্টিনার একমাত্র গোলটি করেছিলেন মেসি, এবার উড়িয়ে মারলেন পোস্টের বাইরে। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার টাইব্রেকার-ভাগ্য সব সময়ই খারাপ। কোপা আমেরিকার ফাইনালে তিনবার আর্জেন্টিনার ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে, তিনবারই হেরেছে আর্জেন্টিনা। কোপার ফাইনালে টাইব্রেকারে সবচেয়ে বেশি হেরেছে আর্জেন্টিনাই। সব মিলিয়ে কোপায় সর্বোচ্চ আটবার টাইব্রেকারে গড়িয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচ। ব্রাজিল ও উরুগুয়ে চার ম্যাচে হেরেছে, জিতেছেও চার ম্যাচে। আর্জেন্টিনা জিতেছে তিন ম্যাচে, হেরেছে পাঁচবার।

কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকার

সাল চ্যাম্পিয়ন রানার্সআপ স্কোর টাইব্রেকার
১৯৯৫ উরুগুয়ে ব্রাজিল ১-১ ৫-৩
২০০৪ ব্রাজিল আর্জেন্টিনা ২-২ ৪-২
২০১৫ চিলি আর্জেন্টিনা ০-০ ৪-১
২০১৬ চিলি আর্জেন্টিনা ০-০ ৪-২