কোপায় গোললাইন প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথমবারের মতো গোললাইন প্রযুক্তি ব্যবহৃত হতে যাচ্ছে কোপা আমেরিকা ফুটবলে। লাতিন ফুটবলের মহাদেশীয় এই আসরের শততম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত বিশেষ এই আসর শুরু হচ্ছে আগামী ৩ জুন থেকে।
প্রতিটি মাঠে দুই গোলপোস্টের পেছনে সাতটি করে মোট ১৪টি ক্যামেরা ব্যবহার করে নিশ্চিত করা হবে বল গোললাইন অতিক্রম করেছে কি না! বিশ্বখ্যাত ক্রীড়া প্রযুক্তি প্রতিষ্ঠান ‘হক আই’ এই বিশেষ ক্যামেরাগুলো সরবরাহ করবে।
ব্রিটিশ এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে ক্রিকেট ও টেনিসে নিজেদের সাফল্য প্রমাণ করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মানির বুন্দেস লিগা ও ইতালীয় সিরি ‘আ’য় ইতিমধ্যেই গোললাইন প্রযুক্তির ব্যবহৃত হয়েছে। গত নারী বিশ্বকাপেও ব্যবহৃত হয়েছিল গোললাইন প্রযুক্তি। ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে এই প্রযুক্তি ব্যবহার করা হয়।
এই প্রযুক্তিতে বল গোললাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গেই রেফারি তা বুঝতে পারবেন বিশেষ একধরনের যন্ত্রের সাহায্যে। এএফপি।