প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল-খরা যাচ্ছে এবারের কোপা আমেরিকায়। গতকাল পর্যন্ত ৬ ম্যাচে হয়েছে মাত্র ৮ গোল! এর মধ্যে মেক্সিকো-উরুগুয়ে ম্যাচটা বাদ দিলে বাকি ৫ ম্যাচে হয়েছে মাত্র ৪ গোল। তবে কোপায় গোল-বন্যাও দেখা গেছে আগে। ১৯২৭ সালে যেমন মাত্র ৬ ম্যাচে গোল হয়েছিল ৩৭টি, ম্যাচপ্রতি ৬.১৭ গোল। কোপায় সবচেয়ে বেশি গোলের ম্যাচটা অবশ্য ১৯৪২ সালের, আর্জেন্টিনা ১২-০ গোলে হারিয়েছিল ইকুয়েডরকে।
এক ম্যাচে সবচেয়ে বেশি গোল
১২-০ আর্জেন্টিনা-ইকুয়েডর ১৯৪২
১১-০ আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ১৯৭৫
১০-১ ব্রাজিল-বলিভিয়া ১৯৪৯
৯-২ ব্রাজিল-ইকুয়েডর ১৯৪৫
৮-২ আর্জেন্টিনা-কলম্বিয়া ১৯৫৭
৯-১ ব্রাজিল-ইকুয়েডর ১৯৪৯
৯-১ আর্জেন্টিনা-কলম্বিয়া ১৯৪৫
৬-৪ ব্রাজিল-চিলি ১৯৩৭
* অন্তত ১০ গোল হয়েছে এমন ম্যাচ