প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে চার বছর আগে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল জার্মানি। কানাডায় এবারের মেয়েদের বিশ্বকাপ ফুটবলে সবার আগে সেই জায়গাটায় পৌঁছে গেল দুবারের চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে উঠতে কাল তারা অটোয়ার ল্যান্ডসডাউন স্টেডিয়ামে ৪-১ গোলে হারাল সুইডেনকে। অন্য ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চীন।
জার্মানির ফরোয়ার্ড সেলিয়া সাসিক ২টি, আনজা মিটাগ ও ডিজেনিফার মারোজান করেছেন ১টি করে গোল। আর দ্বিতীয় রাউন্ডে ক্যামেরুনকে চীন হারিয়েছে ওয়াং সানসানের একমাত্র গোলে। ল্যান্ডসডাউনে ৩৮ ডিগ্রি তাপমাত্রায় খেলেছে জার্মানিরা, অথচ চীনের ম্যাচটি এডমন্টনে হয়েছে বৃষ্টির মধ্যে। সেমিফাইনালে জার্মানির সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স বা দক্ষিণ কোরিয়া। চীনের দেখা হতে পারে যুক্তরাষ্ট্র বা কলম্বিয়ার সঙ্গে। এএফপি।