প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনরিকে সেরেজো অ্যাটলেটিকো মাদ্রিদ সভাপতি, যে ক্লাবের কোচ এখন আর্জেন্টিনারই ডিয়েগো সিমিওনে। শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা হারার পর সেরেজো কৌতুক করে বলেছেন, এএফএ তাঁকে ফোন করে সিমিওনেকে আর্জেন্টিনার কোচ করার ইচ্ছার কথা বলেছে। আর তিনিও বলে দিয়েছেন, ওসব ভুলে যান, সিমিওনে কোথাও যাচ্ছেন না। পুরোটাই মজা করে বলা। কিন্তু আরেকটি টুর্নামেন্টের ফাইনালে হার ও লিওনেল মেসির অবসর মিলিয়ে আর্জেন্টিনায় কেউ সম্ভবত এখন ফুটবল নিয়ে মজা করার মেজাজে নেই। সেখানে গুঞ্জন শুরু হয়ে গেছে, তাহলে কি আসলেই জেরার্ডো মার্টিনোকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে আর্জেন্টিনা! যে কারণে এএফএকে বেশ গুরুত্ব দিয়ে টুইট করতে হয়েছে—তেমন কিছু হচ্ছে না, মার্টিনো বহাল তবিয়তেই থাকছেন। মার্কা।