কোচ খুঁজছে ব্রাদার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ নইমুদ্দিনকে না পেয়ে কলকাতারই আরেক কোচ সুব্রত ভট্টাচার্যকে নিয়ে এসেছিল ব্রাদার্স। কিন্তু দুই সপ্তাহের বেশি টিকতে পারলেন না এই কোচ। ফেডারেশন কাপের শেষ আটে দলটির বিদায়ের পরপরই বিদায় নিতে হয় সুব্রতকে। তাঁর রক্ষণাত্মক কৌশল ও ব্যবস্থাপনা নাকি পছন্দ হয়নি টিম ম্যানেজমেন্টের।
গত কয়েক দিন খন্দকার ওয়াসিম ইকবাল, আরিফ হোসেন পান্নু কোচিংয়ের কাজটা চালিয়ে নিয়ে এসেছেন। অবশ্য লিগ পেছানোয় এখন অনুশীলনও গতি হারিয়েছে। ঈদের পর অনুশীলন শুরু হবে পুরোদমে এবং এই ফাঁকেই নতুন কোচের খোঁজ চলবে বলে জানালেন দলটির ম্যানেজার আমের খান।