কোচ-ভয়ারণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে একজন ফুটবল কোচের জন্য সবচেয়ে ভয়ংকর কর্মক্ষেত্র কোনটি? ব্রাজিলিয়ান সিরি আ! ব্রাজিলের শীর্ষ লিগটির নতুন মৌসুম শুরু হয়েছে গত মে মাসে। মাস চারেক পার হতেই বরখাস্ত হয়েছেন ২০ জন কোচ! এই কোচদের মধ্যে সবচেয়ে ‘হতভাগা’ সম্ভবত ভ্যান্ডারলেই লুক্সেমবার্গো। ব্রাজিল জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ গত চার মাসে বরখাস্ত হয়েছেন দুটি ক্লাব থেকে। মজার ব্যাপার, ক্লাব দুটি একে অন্যের চিরপ্রতিদ্বন্দ্বীও বটে। ফ্ল্যামেঙ্গো থেকে বরখাস্ত হওয়ার চার মাস পর গত পরশু ক্রুজেইরোর দায়িত্ব থেকেও ছাঁটাই হলেন ৬৩ বছর বয়সী ব্রাজিলিয়ান। অবশ্য লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্রুজেইরোর হয়ে তাঁর সময়টা যাচ্ছিল খুবই বাজে—গত ছয় ম্যাচে পাঁচ হার ও এক ড্র। এই ফল দেখে ক্লাবকর্তাদের কি আর মেজাজ ঠিক থাকে! রয়টার্স।