কোচকে ঘুষি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুপালি পর্দার হাল্ক হতে চেয়েছিলেন বাস্তবের হাল্ক? না হলে রেগে গিয়ে প্রতিপক্ষ দলের কোচকে ঘুষি কেন মারবেন! সুঠামদেহী হাল্ককে দেখে অনেকেরই হয়তো মনে পড়ে যায় সিনেমার সেই চরিত্রটির কথা। চীনের সাংহাই এসআইপিজিতে খেলা ব্রাজিলের এই ফরোয়ার্ড এবার আচরণেও সিনেমার হাল্ককে মনে করিয়ে দিলেন। সাংহাই-গুইঝু ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের ডাগআউটে। বিরতির সময় ড্রেসিংরুমে যাওয়ার পথে তর্কাতর্কি চলতে থাকে। সেখানেই নাকি হাল্ক গুইঝুর সহকারী কোচ ইউ মিংকে ঘুষি মেরে বসেন। দলটির প্রধান কোচ লি বিংয়ের দাবি, চীনাদের প্রতি অবজ্ঞা থেকেই এটা করেছেন হাল্ক। কিন্তু এমন কেউ কি আছেন যে আয়ের উৎসভূমিকে অবজ্ঞা করবেন! হাল্ক কাউকে ঘুষি মারেননি বলে দাবি সাংহাইয়ের কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসের। রয়টার্স।