কোচের প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক ম্যাচে হোঁচট খাচ্ছিল দল। মৌসুমের প্রথম ১০ ম্যাচে একটা জয়ও নেই, দল পয়েন্ট তালিকার তলানিতে। খেলোয়াড়দের আত্মবিশ্বাসও তলানিতে, মনে হচ্ছিল মাঠে কেউ যেন তাদের জোর করে নামিয়ে দিচ্ছে। এমন অবস্থায় একজন কোচ কী করবেন? সান্ডারল্যান্ড কোচ ডেভিড ময়েস অনেক পুরোনো একটা কৌশল খাটালেন। খেলোয়াড়দের সবাইকে নিয়ে গেলেন নিশান গাড়ির কারখানায়। গাড়ি দেখতে নয়, ময়েস নিয়ে গিয়েছিলেন শ্রমিকদের অবস্থা চোখে আঙুল দিয়ে দেখাতে। ময়েস নিজেই বলছেন, ‘আমি শুধু ওদের দেখাতে চেয়েছিলাম শ্রমিকদের তুলনায় ওরা কতটা সৌভাগ্যবান।’ কী আশ্চর্য, সেই কৌশলে কাজ হয়েছে। পরশু বোর্নমাউথকে হারিয়ে লিগে এই মৌসুমের প্রথম জয় পেয়েছে সান্ডারল্যান্ড।