কোচের সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবের টি-শার্ট বা অন্যান্য স্যুভেনিরে সাধারণত কার ছবি থাকে? অবশ্যই তারকা খেলোয়াড়দের। রোনালদো, মেসিদের জার্সি বিক্রি করে রিয়াল-বার্সা যে কত টাকা কামিয়েছে তার ইয়ত্তা নেই। কিন্তু একটা ক্লাবের টি-শার্টে যদি কোচের ছবি থাকে? সেটাও স্যার অ্যালেক্স ফার্গুসনের মতো ক্লাব কিংবদন্তি কেউ হন, তাহলেও মানা যায়। কিন্তু মার্সেলো বিয়েলসা তো মার্শেইতে এসেছেন মাত্রই এক মৌসুম আগে। লম্বা কোনো চুক্তিও করেননি, পরের মৌসুমে থাকবেন তার কোনো নিশ্চয়তা নেই। এখন পর্যন্ত বড় কোনো শিরোপাও জেতেননি। তবু মার্শেইর টি-শার্টে বিয়েলসার ছবি। এবার অবশ্য ফ্রেঞ্চ ক্লাবটিকে লিগের শীর্ষ তিনে তুলে এনেছেন এই আর্জেন্টাইন। আর বিয়েলসা এমনিতেই বর্ণাঢ্য একটা চরিত্রই। ক্লাবে কতটা জনপ্রিয় সেটা বোঝাই যাচ্ছে! ইএসপিএন।