কোথায় যাচ্ছেন সিমিওনে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো সিমিওনে কি তাহলে আর দুই বছর অ্যাটলেটিকো মাদ্রিদে থাকছেন? মাদ্রিদের এই ক্লাবের সঙ্গে চুক্তি যে দুই বছর কমিয়ে ফেলেছেন! গত বছর অ্যাটলেটিকোর সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিলেন, ২০২০ সাল পর্যন্ত এখানেই থাকার কথা ছিল আর্জেন্টাইন কোচের। কিন্তু ক্লাবের সঙ্গে আলোচনা করে চুক্তিটা দুই বছর কমিয়ে এনেছেন। তার মানে ২০১৮ সাল পর্যন্তই আছেন অ্যাটলেটিকোর সঙ্গে। কাল সংবাদ সম্মেলনে সিমিওনে নিজেই স্বীকার করেছেন, ‘দুই পক্ষের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ গত চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পরাজয়ের পরেই জানিয়েছিলেন, অ্যাটলেটিকোতে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাববেন। সেই কথার সঙ্গেই মিল পাওয়া গেল সিমিওনের নতুন সিদ্ধান্তে। ইউরোপের বড় ক্লাবগুলোর দৃষ্টি নিশ্চয়ই এখন সিমিওনের দিকে! এএফপি।