কোন লিগের কত খরচ
অর্থের অঙ্ক মিলিয়ন ইউরোয়
লিগ ওয়ান ২৯৮
সিরি ‘আ’ ৫৪৯
প্রিমিয়ার লিগ ১১৭৯
লা লিগা ৫৪২
বুন্দেসলিগা ৩৯৩
দলবদলে খরচের নতুন রেকর্ড গড়েছে প্রিমিয়ার লিগ। ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে প্রিমিয়ার লিগই এবার প্রথম ১ বিলিয়নের বেশি খরচ করেছে। গত বছর প্রিমিয়ার লিগের খরচের চেয়ে যা শতকরা ৪ ভাগ বেশি।
দলবদলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মিলিত খরচ বিশ্বব্যাংকের গত বছরের হিসাব অনুযায়ী বিশ্বের ১৮টি দেশের জিডিপির চেয়ে বেশি!
২০০৭ সালে ৫৪১ মিলিয়ন ইউরো খরচের রেকর্ড ভেঙে এবার নতুন স্প্যানিশ রেকর্ড গড়েছে লা লিগাও।
লা লিগায় মোট খরচের ৭৯ শতাংশই করেছে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া পাঁচটি ক্লাব। একইভাবে লিগ ওয়ানেও মোট খরচের ৭৯ শতাংশ করেছে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া তিনটি ক্লাব।
সেরা ৫টি লিগের মধ্যে সিরি ‘আ’ থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া ক্লাবগুলো সবচেয়ে কম খরচ করেছে, যা সিরি ‘আ’র মোট খরচের ৩৪ শতাংশ।