কোপাজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডারকে চায় বার্সাও

ফাইনাল জয়ের পর রোমেরোদের উল্লাসছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকা শিরোপা জেতার পর থেকে আর্জেন্টাইন খেলোয়াড়দের দাম দলবদলের বাজারে একটু বেশিই বেড়েছে যেন। যেসব খেলোয়াড়দের নিয়ে টানাটানি বেড়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মিডফিল্ডার রদ্রিগো দি পল, সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো, উইঙ্গার নিকোলাস গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া, রাইটব্যাক নাহুয়েল মলিনা প্রমুখ। এদের মধ্যে দি পল, গঞ্জালেস ক্লাব বদল করে ফেলেছেন। দি পল যোগ দিয়েছেন আতলেতিকো মাদ্রিদে, নিকোলাস গঞ্জালেস ফিওরেন্তিনায়। টানাটানি লেগেছে ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে। এতদিন রোমেরোর জন্য টটেনহাম আগ্রহী থাকলেও, এবার আগ্রহী ক্লাবের তালিকায় নাম লিখিয়েছে বার্সেলোনাও।

এমন হাজারো দলবদলের গুঞ্জনে মুখর ইউরোপের ফুটবল। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজি ছাড়তে পারবেন? কী লেখা আছে গ্যারেথ বেল কিংবা ফিলিপ কুতিনিওদের ভাগ্যে? আর্লিং হরলান্ড কি চেলসিতে যাবেন? সের্হিও আগুয়েরোর উত্তরসূরি হিসেবে হ্যারি কেইন না রবার্ট লেভানডফস্কি—কাকে চান পেপ গার্দিওলা? সের্হিও রামোস যাওয়ার পর কীভাবে দল সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ? আঁতোয়ান গ্রিজমান কি বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় ফিরবেন? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন? ইউরো ও কোপায় আলো ছড়ানো কাদের দিকে নজর দিচ্ছে বড় ক্লাবগুলো?

ক্রিস্টিয়ান রোমেরো।
ছবি : রয়টার্স

এমন অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কারা এখনো করেননি, কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক—


সম্ভাব্য যেসব দলবদল হতে পারে

বার্সেলোনা
আর্জেন্টিনার হয়ে কোপাজয়ী সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরোর জন্য বহুদিন ধরেই আগ্রহী টটেনহাম। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে বার্সেলোনাও। তবে এখনই পুরোপুরিভাবে রোমেরোকে কেনার টাকা নেই তাঁদের। সে ক্ষেত্রে রোমেরোকে প্রথমে এক বছরের জন্য ধারে চায় বার্সা। এক বছর পর আর্থিক অবস্থার উন্নতি হলে পাকাপাকিভাবে এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে আনবে কাতালানরা।

লিভারপুল
বরুসিয়া মনশেনগ্লাডবাখের জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান নয়হাউজের ব্যাপারে বহুদিন ধরেই আগ্রহী লিভারপুল। নয়হাউজের জন্য ৩ কোটি ৪০ পাউন্ড চাইছে মনশেনগ্লাডবাখ। কিন্তু লিভারপুল কি অত টাকা দিয়ে নয়হাউজকে কিনতে চায়? সেখানেই দেখা যাচ্ছে সন্দেহ। ওদিকে ওয়েস্ট হামের ইংলিশ উইঙ্গার জ্যারড বাওয়েনের দিকেও আগ্রহী লিভারপুল। এদিকে ফরাসি সংবাদমাধ্যম লে১০ স্পোর্ত জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবার এজেন্ট মিনো রাইওলা লিভারপুলের কাছে পগবাকে প্রস্তাব করেছেন, যা মোটামুটি অবিশ্বাস্য এক ঘটনা!

পল পগবা
ছবি: রয়টার্স

ম্যানচেস্টার সিটি
অ্যাস্টন ভিলার ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে দলে নেওয়ার জন্য দশ কোটি পাউন্ডের চেয়েও বেশি খরচ করতে আগ্রহী ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলা চাইছেন, কমিউনিটি শিল্ডের ফাইনালের আগেই যেন গ্রিলিশ দলে চলে আসেন।

চেলসি
সেভিয়ার ফরাসি সেন্টারব্যাক জুলস কুন্দেকে দলে নেওয়ার জন্য প্রস্তাবিত চুক্তিতে নিজেদের সেন্টারব্যাক কুর্ত জুমাকে অন্তর্ভুক্ত করতে চায় চেলসি, এ আগের খবর। কিন্তু জুমা নিজে সেভিয়ায় যেতে চাইছেন না। জুমা সেভিয়ায় যান বা না যান, কুন্দের পিছু ছাড়বে না চেলসি।

বার্সার বিপক্ষে গোল করেছেন কুন্দে
ছবি : রয়টার্স

ম্যানচেস্টার ইউনাইটেড
আতলেতিকো থেকে ইংলিশ রাইটব্যাক কিয়েরান ট্রিপিয়েরকে দলে আনতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। ট্রিপিয়েরের দাম তিন কোটি পাউন্ড ধরে রেখেছে আতলেতিকো। ট্রিপিয়ের নিজেও আগ্রহী ইংল্যান্ডে ফেরার জন্য, দরকার হলে দলবদলের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি।

টটেনহাম হটস্পার
ক্রিস্টিয়ান রোমেরোর জন্য আতালান্তার কাছে পাঁচ কোটি ইউরোর চেয়েও বেশি অর্থ প্রস্তাব করেছে টটেনহাম। ওদিকে রোমেরোকে পিছু লেগে আছে বার্সেলোনাও। রোমেরোকে তাঁরা চায় ধারে।

এসি মিলান
রিয়াল মাদ্রিদের স্প্যানিশ মিডফিল্ডার ইসকোকে দলে চাইছে এসি মিলান। ইসকোর জন্য দুই কোটি ইউরো দাবি করছে রিয়াল। আগামী বছর চুক্তি শেষ হতে যাওয়া ইসকোকে খামোকা ছাড়তে চায় না তাঁরা। ওদিকে চেলসির মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশকেও দলে চাইছে মিলান।

বার্সেলোনার রাইটব্যাক সের্হিনিও দেস্ত।
ছবি : বার্সেলোনা টুইটার

বায়ার্ন মিউনিখ
বার্সেলোনার ডাচ রাইটব্যাক সের্হিনিও দেস্তের প্রতি বায়ার্ন মিউনিখ এখনও আগ্রহী। শুধু বায়ার্নই নয়, আগ্রহী ডর্টমুন্ডও।


বরুসিয়া ডর্টমুন্ড
জুভেন্টাসের তুর্কি সেন্টারব্যাক মেরিহ দেমিরালের জন্য তিন কোটি ইউরোর চেয়েও বেশি খরচ করতে আগ্রহী ডর্টমুন্ড।


অন্যান্য
বায়ার লেভারকুসেনের জ্যামাইকান উইঙ্গার লিওন বেইলিকে দলে আনার ব্যাপারে বেশ এগিয়ে গিয়েছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ব্যক্তিগত বেতনাদির ব্যাপারে বেইলির সঙ্গে একমত হয়েছে তাঁরা। এবার ইউরোতে নেদারল্যান্ডসের হয়ে আলো ছড়ানো রাইটব্যাক ডেনজেল ডামফ্রাইজকে দলে চাইছে এভারটন। বেনফিকায় খেলা সাবেক বার্সা লেফটব্যাক অ্যালেক্স গ্রিমালদোকে দলে চাইছে লাৎসিও। ক্রিস্টিয়ান রোমারো যদি দল ছেড়ে চলে যান, সেক্ষেত্রে জুভেন্টাসের মেরিহ দেমিরালের ব্যাপারে আগ্রহী হতে পারে আতালান্তা।

সর্বশেষ সম্পাদিত গুরুত্বপূর্ণ দলবদল


আলফঁস আরেওলা (গোলকিপার, ফ্রান্স)
পিএসজি থেকে ওয়েস্ট হাম ইউনাইটেড, ধার


জোয়াকিম অ্যান্ডারসেন (সেন্টারব্যাক, ডেনমার্ক)
অলিম্পিক লিওঁ থেকে ক্রিস্টাল প্যালেস, ১ কোটি ৪৯ লাখ পাউন্ড


মার্কাস বেত্তিনেল্লি (গোলকিপার, ইংল্যান্ড)
ফুলহাম থেকে চেলসি, ফ্রি


প্যাট্রিক ফন আনহল্ট (লেফটব্যাক, নেদারল্যান্ডস)
ক্রিস্টাল প্যালেস থেকে গালাতাসারাই, ফ্রি


মার্কো পিয়াকা (উইঙ্গার, ক্রোয়েশিয়া)
জুভেন্টাস থেকে তোরিনো, ধার

ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যেসব দলবদল হয়ে গেছে

জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড


রাফায়েল ভারান (সেন্টারব্যাক, ফ্রান্স)
রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৪ কোটি ২৭ লাখ পাউন্ড


দনিয়েল মালেন (উইঙ্গার, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ২ কোটি ৫৬ লাখ পাউন্ড


টোবি অল্ডারভেইরেল্ড (সেন্টারব্যাক, বেলজিয়াম)
টটেনহাম হটস্পার থেকে আল দুহাইল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড


পিয়েরলুইজি গোলিনি (গোলকিপার, ইতালি)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ধার


আশরাফ হাকিমি (রাইটব্যাক, মরক্কো)
ইন্টার মিলান থেকে পিএসজি, ৫ কোটি ১৩ লাখ পাউন্ড


জিয়ানলুইজি দোন্নারুম্মা (গোলকিপার, ইতালি)
এসি মিলান থেকে পিএসজি, ফ্রি


ডেভিড আলাবা (সেন্টারব্যাক, অস্ট্রিয়া)
বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদ, ফ্রি


রদ্রিগো দি পল (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতলেতিকো মাদ্রিদ, ৩ কোটি পাউন্ড


জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড

সের্হিও রামোস (সেন্টারব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি, ফ্রি


ইব্রাহিমা কোনাতে (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর বি লাইপজিগ থেকে লিভারপুল, ৩ কোটি ৬০ লাখ পাউন্ড


ফেলিপে অ্যান্ডারসন (উইঙ্গার, ব্রাজিল)
ওয়েস্ট হাম ইউনাইটেড থেকে লাৎসিও, ৩৫ লাখ পাউন্ড


সের্হিও আগুয়েরো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি


হোসে সা (গোলকিপার, পর্তুগাল)
অলিম্পিয়াকোস থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ৬৮ লাখ পাউন্ড


জুনিয়র ফিরপো (লেফটব্যাক, স্পেন)
বার্সেলোনা থেকে লিডস ইউনাইটেড, ১ কোটি ৩০ লাখ পাউন্ড


জাস্টিন ক্লুইভার্ট (উইঙ্গার, নেদারল্যান্ডস)
এএস রোমা থেকে নিস, ধার


আলবার্ট সাম্বি লোকোঙ্গা (মিডফিল্ডার, বেলজিয়াম)
আন্ডারলেখট থেকে আর্সেনাল, ১ কোটি ৭২ লাখ পাউন্ড


ব্রাহিম দিয়াজ (উইঙ্গার, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ধার


ক্রিস্তোফার আজার (সেন্টারব্যাক, নরওয়ে)
সেল্টিক থেকে ব্রেন্টফোর্ড, ১ কোটি ৩৫ লাখ পাউন্ড

লুকা রোমেরো (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
রিয়াল মায়োর্কা থেকে লাৎসিও, ৮ লাখ পাউন্ড


স্টেভান ইয়োভেটিচ (স্ট্রাইকার, সার্বিয়া)
মোনাকো থেকে হার্থা বার্লিন, ফ্রি


এরিক লামেলা (উইঙ্গার, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে সেভিয়া, (ব্রায়ান গিল ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)


ব্রায়ান গিল (উইঙ্গার, স্পেন)
সেভিয়া থেকে টটেনহাম হটস্পার, (এরিক লামেলা ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)


মামাদু সাখো (সেন্টারব্যাক, ফ্রান্স)
ক্রিস্টাল প্যালেস থেকে মঁপেলিয়ে, ফ্রি


আসমির বেগোভিচ (গোলকিপার, বসনিয়া)
বোর্নমাথ থেকে এভারটন, ৯ লাখ পাউন্ড


রুই পাত্রিসিও (গোলকিপার, পর্তুগাল)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এএস রোমা, ১ কোটি পাউন্ড


সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ইতালি)
ব্রেসিয়া থেকে এসি মিলান, ৬৪ লাখ পাউন্ড


মাইক মাইনিয়ান (গোলকিপার, ফ্রান্স)
লিল থেকে এসি মিলান, ১ কোটি ১২ লাখ পাউন্ড


মাত্তেও গেনদোজি (মিডফিল্ডার, ফ্রান্স)
আর্সেনাল থেকে মার্শেই, ধার

জ্যাক গ্রিলিশ।
ছবি: রয়টার্স

উইলিয়াম সালিবা (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর্সেনাল থেকে অলিম্পিক মার্শেই, ধার


প্যাটসন দাকা (স্ট্রাইকার, জাম্বিয়া)
রেড বুল সালজবুর্গ, ২ কোটি ৩০ লাখ পাউন্ড


কার্লোস বাক্কা (স্ট্রাইকার, কলম্বিয়া)
ভিয়ারিয়াল থেকে গ্রানাদা, ফ্রি


জর্জিনিও ভাইনালডম (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
লিভারপুল থেকে পিএসজি, ফ্রি


মিচেল বাকার (লেফটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসজি থেকে বায়ার লেভারকুসেন, ৮৫ লাখ পাউন্ড


ম্যাথিউস ফার্নান্দেস (মিডফিল্ডার, ব্রাজিল)
বার্সেলোনা থেকে পালমেইরাস, ফ্রি


এরিক গার্সিয়া (সেন্টারব্যাক, স্পেন)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি


এমারসন রয়্যাল (রাইটব্যাক, ব্রাজিল)
রিয়াল বেতিস থেকে বার্সেলোনা, ৭৩ লাখ পাউন্ড


জাভি মার্তিনেজ (মিডফিল্ডার, স্পেন)
বায়ার্ন মিউনিখ থেকে কাতার স্পোর্টস ক্লাব, ফ্রি


কনরাড দে লা ফুয়েন্তে (উইঙ্গার, যুক্তরাষ্ট্র)
বার্সেলোনা থেকে অলিম্পিক মার্শেই, ২৬ লাখ পাউন্ড

ইসকো থাকবেন রিয়ালে?
ছবি: রয়টার্স

অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, ফ্রান্স)
চেলসি থেকে এসি মিলান, ১৭ লাখ পাউন্ড


ফোদে বাল্লো-তোরে (লেফটব্যাক, ফ্রান্স)
মোনাকো থেকে এসি মিলান, ৩২ লাখ পাউন্ড


কার্লেস আলেনিয়া (মিডফিল্ডার, স্পেন)
বার্সেলোনা থেকে হেতাফে, ৩৫ লাখ পাউন্ড


পাওলিনিও (মিডফিল্ডার, ব্রাজিল)
গুয়াংঝু এভারগ্রান্দে থেকে আল আহলি, ফ্রি


বের্নার্দ (উইঙ্গার, ব্রাজিল)
এভারটন থেকে শারজা এফসি, ফ্রি


দেমারাই গ্রে (উইঙ্গার, ইংল্যান্ড)
বায়ার লেভারকুসেন থেকে এভারটন, ১৭ লাখ পাউন্ড


আন্দ্রে আইয়ু (স্ট্রাইকার, ঘানা)
সোয়ানসি সিটি থেকে আল সাদ, ফ্রি


রামিরো ফুনেস মোরি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ভিয়ারিয়াল থেকে আল নাসর, ২০ লাখ পাউন্ড


এমিলিয়ানো বুয়েন্দিয়া (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
নরউইচ সিটি থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড


কেকি (স্ট্রাইকার, ব্রাজিল)
ফ্লুমিনেন্স থেকে ম্যানচেস্টার সিটি, ৮৬ লাখ পাউন্ড

কিয়েরান ট্রিপিয়ের।
ছবি: রয়টার্স

হুয়ান মুসো (গোলকিপার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতালান্তা, ১ কোটি ৭২ লাখ পাউন্ড


নুনো তাভারেস (লেফটব্যাক, পর্তুগাল)
বেনফিকা থেকে আর্সেনাল, ৬৮ লাখ পাউন্ড


মেম্ফিস ডিপাই (স্ট্রাইকার, নেদারল্যান্ডস)
অলিম্পিক লিওঁ থেকে বার্সেলোনা, ফ্রি


নিকোলাস গঞ্জালেস (উইঙ্গার, আর্জেন্টিনা)
ভিএফবি স্টুটগার্ট থেকে ফিওরেন্তিনা, ২ কোটি ৩১ লাখ পাউন্ড


জিয়ানলুইজি বুফন (গোলকিপার, ইতালি)
জুভেন্টাস থেকে পারমা, ফ্রি


পাও লোপেস (গোলকিপার, স্পেন)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার


গেরসন (মিডফিল্ডার, ব্রাজিল)
ফ্লামেঙ্গো থেকে অলিম্পিক মার্শেই, ১ কোটি ৭৩ লাখ পাউন্ড


সভেন উলরিয়েখ (গোলকিপার, জার্মানি)
হামবুর্গ থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি


টম হিটন (গোলকিপার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ধার


হাকান চালহানোলু (মিডফিল্ডার, তুরস্ক)
এসি মিলান থেকে ইন্টার মিলান, ফ্রি

অ্যাশলি ইয়ং (উইঙ্গার, ইংল্যান্ড)
ইন্টার মিলান থেকে অ্যাস্টন ভিলা, ফ্রি


ড্যানি রোজ (লেফটব্যাক, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে ওয়াটফোর্ড, ফ্রি


ফিকায়ো তোমোরি (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
চেলসি থেকে এসি মিলান, ৩ কোটি পাউন্ড


আলেক্সান্দার নুবেল (গোলকিপার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে মোনাকো, ধার


জ্যাঁ-ক্লাইর তোদিবো (সেন্টারব্যাক, ফ্রান্স)
বার্সেলোনা থেকে নিস, ৭৩ লাখ পাউন্ড


চেঙ্গিজ ইউন্দা (উইঙ্গার, তুরস্ক)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার


বুবাকারি সুমাওরে (মিডফিল্ডার, ফ্রান্স)
লিল থেকে লেস্টার সিটি, ১ কোটি ৭০ লাখ পাউন্ড


ফ্রান্সিসকো ত্রিনকাও (উইঙ্গার, পর্তুগাল)
বার্সেলোনা থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ধার


লিওনার্দো বালের্দি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে অলিম্পিক মার্শেই, ৬৯ লাখ পাউন্ড


কেভিন স্ট্রুটমান (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
অলিম্পিক মার্শেই থেকে কালিয়ারি, ধার

হুয়ান ফয়থ (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে ভিয়ারিয়াল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড


ভিক্টর মোজেস (উইঙ্গার, নাইজেরিয়া)
চেলসি থেকে স্পার্তাক মস্কো, ৪৩ লাখ পাউন্ড


বিলি গিলমোর (মিডফিল্ডার, স্কটল্যান্ড)
চেলসি থেকে নরউইচ সিটি, ধার


আন্দ্রে সিলভা (স্ট্রাইকার, পর্তুগাল)
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে আর বি লাইপজিগ, ১ কোটি ৯৮ লাখ পাউন্ড