প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা আমেরিকার আগে আবারও চোট হানা দিল ব্রাজিল দলে। পিঠের সমস্যার কারণে ছিটকে পড়েছেন লেফটব্যাক মার্সেলো। কাল রিয়াল মাদ্রিদ তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে এ খবর। ২৭ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়ের বদলে দলে ডাক পেয়েছেন ব্রাজিলের ক্লাব ইন্টারন্যাসিওনালের লেফটব্যাক জেফারসন। ১১ জুন থেকে চিলিতে শুরু হবে এবারের কোপা। এএফপি।