প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীত নিয়ে কদিন আগে রীতিমতো একটা কেলেঙ্কারি হয়ে গেল। উরুগুয়ের বদলে বাজল চিলির সংগীত। পরের দিন আবার চিলির সংগীতে ঢুকে পড়ল পিটবুলের গান। কোপা আমেরিকায় এবার উদ্ভট সব কাণ্ডকারখানা চলছেই। অ্যাডিডাস আরও একটা কেলেঙ্কারি বাধিয়ে বসল। কোপা আমেরিকার জন্য কলম্বিয়ার নতুন জার্সি নিয়ে বেশ কয়েকটা বিলবোর্ড করেছে। সেখানে ‘Colombia’-এর পরিবর্তে লেখা হয়েছে ‘Columbia’ । Columbia নামে যুক্তরাষ্ট্রে একটা অঙ্গরাজ্যই আছে। অ্যাডিডাসকে নিয়ে সমালোচনা এখন তুঙ্গে। অথচ সেই ২০১১ সাল থেকে হামেস রদ্রিগেজদের দলের পৃষ্ঠপোষক অ্যাডিডাস। ক্রীড়াসামগ্রী নির্মাণ প্রতিষ্ঠানটি অবশ্য ক্ষমা চেয়েছে পরে, আগের বিলবোর্ড সরিয়ে নতুন বিলবোর্ড বসানো হবে বলেও জানিয়েছে। কিন্তু ভুল যা হওয়ার তা তো হয়েই গেছে! ইএসপিএন।