কোমল-শাহেদ আছেন
ক্যাম্পে ডাক পাননি তাঁরা দুজন। কিন্তু ভাগ্যে থাকলে আটকায় কে! জাতীয় দলের সঙ্গে বিকেএসপিতে অনুশীলন ম্যাচে আবাহনীর জার্সি গায়ে নজর কাড়েন ফরোয়ার্ড আবদুল বাতেন কোমল ও মিডফিল্ডার শাহেদুল আলম শাহেদ। ১৯ জানুয়ারি ওই ম্যাচ শেষে দুজনকেই ডাকা হয় জাতীয় দলের ক্যাম্পে। বঙ্গবন্ধু কাপের জন্য ২৮ জন থেকে কাল ঘোষিত জাতীয় দলের ২৩ জনের স্কোয়াডেও জায়গা পেয়েছেন এই দুজন।
বাদ পড়েছেন ডিফেন্ডার আরিফুল ইসলাম, আশরাফ মাহমুদ লিংকন, ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব, রুবেল মিয়া ও আতিকুর রহমান ফাহাদ।
বাংলাদেশ দল: রাসেল মাহমুদ, শহিদুল আলম, মাজহারুল ইসলাম, রায়হান হাসান, নাসিরউদ্দিন চৌধুরী, তপু বর্মন, নাসিরুল ইসলাম, ইয়াছিন খান, আতিকুর রহমান মিশু, ইয়ামিন আহমেদ, হেমন্ত ভিনসেন্ট, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোনায়েম খান, তকলিচ আহমেদ, ওয়াহেদ আহমেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, শাখাওয়াত রনি, আবদুল বাতেন কোমল, শাহেদুল আলম।