কোরিয়ায় বড় জয় মেয়েদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচে হারের পর ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। দক্ষিণ কোরিয়ার পাজুতে প্রথম প্রস্তুতি ম্যাচে কৃষ্ণাদের ৬-০ গোলে হারিয়েছিল কোরিয়া অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা। কাল ইয়ুলমিউন মিডল স্কুলের মেয়েদের ৯-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে আনুচিং মারমা শুরু করে গোল উৎসব। ২৫ মিনিটে মৌসুমী ব্যবধান দ্বিগুণ করে। নার্গিস তৃতীয় গোলটি করে ৩০ মিনিটে। শামসুন্নাহার চতুর্থ গোল করে ৫৪ মিনিটে। মনিকা ৫৮ ও ৬২ মিনিটে করে জোড়া গোল। আঁখি ৬৬ মিনিটে করে সপ্তম গোল, রাজিয়া অষ্টম গোল করেছে ৭৫ মিনিটে। ৮০ মিনিটে নবম গোল করেছে মারিয়া মান্দা।
আগামী ১০-২৩ সেপ্টেম্বর থাইল্যান্ডে হবে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্ব। এরই প্রস্তুতি নিতে ধারাবাহিক বিদেশ সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া গেছে মহিলা দল। কৃষ্ণাদের পরের ম্যাচটি ১৭ জুলাই।