প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগে আজ রাতে শেষ ষোলো ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ৪১ মিনিটে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান লেফটব্যাক রেনান লোদি। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানের জয়ে শেষ আটে নাম লেখাল মাদ্রিদের ক্লাবটি।
আমস্টারডামে শেষ ষোলো ফিরতি লেগের অপর ম্যাচে আয়াক্সকে ১-০ গোলে হারায় বেনফিকা। ৭৭ মিনিটে গোলটি করেন নুনেজ। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগিজ ক্লাবটি। বেনফিকার মাঠে প্রথম লেগ ২-২ গোলে ড্র করে আয়াক্স।
বিস্তারিত আসছে।