ক্যাটওম্যানের সঙ্গে নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক প্রেমিকার সঙ্গে ব্যাটম্যানের সাজে নেইমার
সাবেক প্রেমিকার সঙ্গে ব্যাটম্যানের সাজে নেইমার

বড়দিন আসার আগেই ছুটি পেয়ে গেছেন। নেইমার আর লিওনেল মেসি তা কাটাচ্ছেনও বেশ মজা করে। নেইমার বড়দিনের আনন্দ ভাগ করে নিচ্ছেন তাঁর সাবেক প্রেমিকা ব্রুনা মার্কেজিনের সঙ্গে। আর মেসি সময় দিচ্ছেন প্রেমিকা আর দুই ছেলেকে। 

বড়দিন আসতে আরও দিন কয়েক বাকি। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে আনন্দ আর উদ্‌যাপন। এরই অংশ হিসেবে নেইমার আর মার্কেজিন সেজেছেন একটু ভিন্ন রকম সাজে। নেইমার নিয়েছেন ব্যাটম্যানের সাজ। আর মার্কেজিন সেজেছেন ক্যাটওম্যানের সাজে। ব্যাটম্যান সিরিজের সর্বশেষ চলচ্চিত্র ‘ডার্কনাইট রাইজেসে’ ব্যাটম্যান আর ক্যাটওম্যানকে দেখা গেছে সুখে–শান্তিতে বসবাস করতে। নেইমার-মার্কেজিন কি কোনো ইঙ্গিত দিলেন? নেইমার এই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমেও দিয়েছেন।

বড়দিনের আগে প্রেমিকা আন্তোনেল্লা ও দুই ছেলে থিয়াগো আর মাটেওর সঙ্গে লিওনেল মেসি
বড়দিনের আগে প্রেমিকা আন্তোনেল্লা ও দুই ছেলে থিয়াগো আর মাটেওর সঙ্গে লিওনেল মেসি

মেসি বড়দিনের আনন্দ ভাগ করে নিচ্ছেন তাঁর পরিবারের সঙ্গে। বহুদিনের প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করতে যাচ্ছেন শিগগিরই। বড়দিনের আগে আর্জেন্টিনায় তাঁর সঙ্গেই আছেন মেসি। সঙ্গে আছে ছেলে থিয়াগো ও মাতেও। ক্রিসমাস ট্রির পাশে প্রেমিকা ও দুই ছেলেকে নিয়ে তোলা একটি ছবি ইনস্টাগ্রামেও দিয়েছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড। সূত্র : ডেইলি মেইল