প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পির জায়গায় গুয়াংজু এভারগ্রান্ডের কোচ হয়েছিলেন আরেক ইতালিয়ান ফ্যাবিও ক্যানাভারো। কিন্তু ছয় মাস যেতেই চাকরিচ্যুত হতে হলো ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ককে। গতকালই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে গুয়াংজু। একই সঙ্গে নতুন কোচ ঘোষণা করেছে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ লুইস ফেলিপে স্কলারিকে। আড়াই বছরের জন্য চীনা ক্লাবটির সঙ্গে স্কলারি চুক্তিবদ্ধ হয়েছেন। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর পদত্যাগ করেছিলেন স্কলারি। পরে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর কোচ হলেও দলের ধারাবাহিক ব্যর্থতায় চাকরি ছেড়ে দেন গত মাসে। এএফপি।