ক্যান্টোনার খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুইস এনরিকে মৌসুম শেষেই বিদায় নিচ্ছেন। বার্সেলোনার ডাগআউটে তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সেভিয়া কোচ হোর্হে সাম্পাওলির নামই বাতাসে ভাসছে। পাশাপাশি শোনা যাচ্ছে রোনাল্ড কোম্যান, এমনকি আর্সেন ওয়েঙ্গারের নামও। এটি নিয়েই এবার কথা বললেন এরিক ক্যান্টোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি কিংবদন্তি অবশ্য মেসির সঙ্গে এনরিকের শীতল সম্পর্কের গুঞ্জন টেনে নিয়ে স্বভাবজাত কৌতুক করেছেন, ‘লুইস এনরিকের জায়গায় কে আসবেন? হোর্হে সাম্পাওলি? খুব ভালো! মেসি অবশেষে তার কোচের সঙ্গে কথা বলতে পারবে।’ খোঁচা মারলেন ওয়েঙ্গার ও আর্সেনালকেও, ‘নাকি ওয়েঙ্গার? এমন একজন অন্তর্বর্তীকালীন কোচ হবে না কেন! লুইস এনরিকেও আর্সেনালে যেতে পারেন, বিশ্রাম নেওয়ার জন্য সেটা বেশ ভালো জায়গা।’ মার্কা।