ক্যাপেলোর জায়গায় স্লাৎস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি কোচেই সমাধান খুঁজে নিল রাশিয়া। গত শুক্রবার সিএসকে মস্কোর কোচ লিওনিদ স্লাৎস্কিকে ইউরো বাছাই পর্যন্ত জাতীয় দলের কোচ নিয়োগ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ৪৪ বছর বয়সী রুশ কোচ একই সঙ্গে জাতীয় দল ও ক্লাবের দায়িত্ব সামলাবেন। ইউরোর বাছাইয়ে অবশ্য মোটেও ভালো অবস্থায় নেই রাশিয়া। আট দলের গ্রুপে দেশটি তৃতীয়, শেষ ছয় ম্যাচে জয় মাত্র দুটি। ব্যর্থতার দায়ে গত মাসে ইতালিয়ান কোচ ফাবিও ক্যাপেলোর সঙ্গে চুক্তি বাতিল করেছিল রাশিয়ান ফুটবল ফেডারেশন। এএফপি।