প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ৫৬তম জন্মদিনটা এবার একটু অন্য রকমই হতে যাচ্ছে। আবুধাবিতে পরশু নিজের একটা নতুন রেস্তোরাঁর উদ্বোধন করতে যাচ্ছেন। আর্জেন্টাইন এই কিংবদন্তি ছাড়া আরও কয়েকজন সাবেক তারকা ফুটবলারেরও থাকার কথা উদ্বোধনী অনুষ্ঠানে। ‘ক্যাফে ডিয়েগো’ নামের এই রেস্তোরাঁ আর্জেন্টাইন ধাঁচে সাজানো। বুয়েনস এইরেসের স্থাপত্যের সঙ্গে মিল থাকছে এটির। কিন্তু এত জায়গা থাকতে নব্য রেস্তোরাঁ ব্যবসায়ী ম্যারাডোনা আবুধাবিতে কেন গেলেন? আরব আমিরাতের সঙ্গে পাঁচ বছর ধরেই জড়িয়ে আছেন। ২০১১ সালে দুবাইয়ের ক্লাব আল ওয়াসলের কোচ হয়েছিলেন। পরে হয়েছিলেন সেখানকার ক্রীড়াদূত। ব্যবসার জন্য আবুধাবি নিশ্চয়ই মন্দ হবে না ম্যারাডোনার কাছে! গালফ নিউজ।