ক্যাম্পে ৬২ ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হওয়ার কথা ছিল জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। কিন্তু দুই দিন পিছিয়ে বিকেএসপিতে সেটি শুরু হবে পরশু থেকে। দুই ভাগে ৬২ জন ফুটবলারকে ডাকা হয়েছে এই ক্যাম্পে।
প্রথম দফার ক্যাম্প শেষ হবে ২ ফেব্রুয়ারি। এই দলে ডাক পেয়েছেন ৩৩ জন সিনিয়র ফুটবলার। এরপর ৩-১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলা পরের ক্যাম্পে ডাক পেয়েছেন জুনিয়র পর্যায়ের ২৯ ফুটবলার। এই কন্ডিশনিং ক্যাম্প এবং শেখ কামাল আন্তর্জাতিক গোল্ডকাপ শেষেই চূড়ান্ত জাতীয় দল ঘোষণা করা হবে।
এত বেশি খেলোয়াড় ডাক পাওয়া প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বললেন, ‘অনূর্ধ্ব-২৩ দল গড়ার বিষয়টি মাথায় রেখেই এই খেলোয়াড়দের ডাকা হয়েছে।’